চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আনন্দিপুর সমাজ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি বশির ও সম্পাদক দিদারুল

স্টাফ রিপোর্টার :    |    ০৮:১০ পিএম, ২০২৫-০৫-৩১

আনন্দিপুর সমাজ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি বশির ও সম্পাদক দিদারুল

বন্দর  নগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন আনন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দিপুর সমাজ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে  ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ মে) ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে  উৎসবমুখর পরিবেশে  সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন।

ভোট গণনা  শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফরিদ। 

এ নির্বাচনে ২৪৪ ভোট পেয়ে  সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বশির আহমেদ কোম্পানি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী  সামসুল ইসলাম পেয়েছেন ১১০ ভোট।  সাধারণ সম্পাদক পদে  ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  মো: দিদারুল আলম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: গিয়াসউদ্দিন পেয়েছেন ১১২ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো: ইলিয়াস ২৫৮, সহ-সভাপতি পদে মো: এনায়েতুর রহমান ১৭০, সহ সাধারণ সম্পাদক পদে মো: এরশাদ বাপ্পি ২৪৮, অর্থ সম্পাদক পদে আবদুল মান্নান ২০৬, সহ-অর্থ সম্পাদক পদে তানভীর বিন হাসান ১৬২, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: সাহিদুল আলম বাবুন ২২৪, প্রচার সম্পাদক পদে মো:হারেস ১৮১, কার্যকরী পরিষদের সদস্য পদে যৌথভাবে আসিবুল ইসলাম  ও মো: জামাল  উদ্দিন ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফলাফল শেষে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফরিদ বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় নি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আনন্দিপুর সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট  সকলের নিকট আমি কৃতজ্ঞ।

ফলাফল শেষে বিজয়ী প্রার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আনন্দিপুরবাসী। এরপর বিজয়ী প্রার্থীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর